শিরোনাম
◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

দেশের আকাশে রবিউস সানির চাঁদ দেখা গেছে শনিবার (১২ সেপ্টেম্বর)। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) উদযাপিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকছে ওইদিন।

এর পরদিন বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। যদি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কেউ যদি ঐচ্ছিক ছুটি নেন, তাহলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন তিনি।

advertisement

তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের ছুটির তালিকায়ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি। এই দিনে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে।

আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে।

advertisement

একইসঙ্গে মধুপূর্ণিমা পড়েছে ২৬ সেপ্টেম্বর শনিবার। নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ায় দিনটিতে আলাদা ছুটি নেই।

উল্লেখ্য, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আওতার বাইরে থাকছে বিশ্ববিদ্যালয়গুলো। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা যায়।

advertisement

 

  • সর্বশেষ