শিরোনাম
◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর ◈ চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ◈ ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ‌গ্রেপ্তার আরও ৪০

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।

advertisement

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হচ্ছে।

advertisement

এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
এ ছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

এদিকে সফরের তারিখ পিছিয়ে গেলেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহে কোনো ভাটা পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

advertisement

তিনি বলেন, আগামী ১ অক্টোবর ফেনীতে একটি ঐতিহাসিক সমাবেশ হবে।

 

  • সর্বশেষ