শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফোনে কথা বলায় সংসদে নিপুনকে সতর্ক করলেন স্পিকার, লবিতে গিয়ে কথা বলার নির্দেশ

মনিরুল ইসলাম : জাতীয় সংসদের অধিবেশনে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলায় সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী-কে সরাসরি সতর্ক করেন তিনি এবং লবিতে গিয়ে কথা শেষ করার নির্দেশ দেন।

আজ বুধবার ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। অধিবেশন পরিচালনার সময় স্পিকার জানান, এদিন বিধি ৭১-এ মোট ৬১টি নোটিস জমা পড়ে, যার মধ্যে মাত্র তিনটি নোটিস গ্রহণ করা হয়।

বাকি নোটিসদাতাদের মধ্য থেকে সদস্যদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রত্যেক সদস্যকে দুই মিনিট করে সময় বরাদ্দ করা হয় এবং পুরো পর্বের জন্য মোট সময় নির্ধারণ করা হয় ৩০ মিনিট।

এ সময় সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তার-এর বক্তব্য শেষ হওয়ার পরও নিপুন রায় চৌধুরীকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। বিষয়টি স্পিকারের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে দৃষ্টি আকর্ষণ করে বলেন—“মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে কথা শেষ করে আসুন।”

এরপর পুরো সংসদ কক্ষের সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, অধিবেশন চলাকালে কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করেন। প্রয়োজনে লবিতে গিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ