শিরোনাম
◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ ◈ জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর মোজাফফরের ফোনে মিলল নতুন তথ্য ◈ ‘কেউ বড় নয়, কেউ ছোটও নয়—আমরা সমান’: ভারতীয় হাইকমিশনার ◈ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর ◈ নেপাল-চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৪৬২ ◈ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান ◈ মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার (ভিডিও) ◈ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেউ বড় নয়, কেউ ছোটও নয়—আমরা সমান’: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চান না এবং বলাটাও উচিত নয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যা ইন্টারনাল পলিটিক্স হয়, তাতে আমরা কিছু বলতে চাই না। আর আমাদের বলা উচিতও না। দেশের মানুষ যা ভালো বুঝবে, যা দেশের ইলেক্টেড গভর্মেন্ট উইথ মেজরিটি, যা ওরা ভালো বুঝবে— লোকদের জন্য কী ভালো, ওটাই সত্যি কথা।

হাইকমিশনার বলেন, পিপল টু পিপল যে রিলেশনশিপ, ওটা সবসময়। আমি না থাকলে, অন্যকেউ আমার জায়গায় থাকলে একই। আপনাদেরও প্রতিনিধি যিনি দিল্লিতে আছেন উনিও চান পিপল টু পিপল কিভাবে আমরা, আল্টিমেটলি কী হয়? আমরা যা সিদ্ধান্ত নিই সেটার প্রভাবও হয় সাধারণ মানুষের। সাধারণ মানুষের যা কিছু ভালো হয় —ওটা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আমরা একটা স্বপ্ন শেয়ার করি । সীমান্ত তো শেয়ার করি-ই । আমাদের দায়িত্ব বেড়ে যায়। প্রতিবেশী হিসেবে দায়িত্ব বাড়ে । সবসময় বলি, আমরা সমান। কেউ বড় নয়, কেউ ছোটও নয় । এখানে এসে অনেক কিছু শিখছি।

ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবে। আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে যে, বাংলাদেশের কী ডেমোক্রেটিক চ্যালেঞ্জ? বাংলাদেশকেও অ্যাপ্রিশিয়েট করতে হবে, ইন্ডিয়ার কী চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জেসটা আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা অতীতে যদি আটকে যাই, অতীত আমরা ভুলতে পারি না। কিন্তু আটকে যাওয়ার তো কোনো জায়গা নেই। কেন, আটকে গেলে উন্নয়ন হবে না।

  • সর্বশেষ