শিরোনাম
◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইপিইউ মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সংসদ সচিবের বৈঠক

মনিরুল ইসলাম: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

আজ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া প্রতিনিধিদলকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন কার্যক্রমসহ সংসদীয় কার্যক্রমের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, সংসদীয় সরকার ব্যবস্থার আওতায় বর্তমানে দেশে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার বিদ্যমান, যা জনগণের প্রতিনিধিত্ব করছে। নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বর্তমান সংসদ আরও কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে সচিব বলেন, আগামী ১ সেপ্টেম্বর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যেই আইপিইউ মহাসচিবের এই সফরকে সংসদ সদস্যরা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ আলোচনায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউর একটি সক্রিয় সদস্য এবং সংস্থাটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদারে আইপিইউ একযোগে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ বিষয়ে আইপিইউর নতুন কৌশল সম্পর্কে সংসদ সচিবকে অবহিত করেন। পাশাপাশি তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর আসন্ন সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ