শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা ◈ তফসিলের আগেই মাঠে বিএনপি প্রার্থীরা, একক প্রার্থী নির্ধারণে বাড়ছে চ্যালেঞ্জ ◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি ◈ ঢাকায় আরও দুই রুটে মেট্রোরেল, ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি!

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৪৯৮ পর্যটন স্পট নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্তের পথে, আসছে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’

মনিরুল ইসলাম: দেশের পর্যটন খাতকে পরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৪৯৮টি সম্ভাবনাময় পর্যটন স্পট নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্তের পথে। একই সঙ্গে প্রণয়ন করা হচ্ছে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’। পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতেই সরকারের এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের নির্ভরযোগ্য তথ্যভিত্তি তৈরি এবং সুনির্দিষ্ট পরিসংখ্যানের মাধ্যমে পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রণয়নের কাজও চলমান রয়েছে। এর মাধ্যমে পর্যটন খাতের প্রকৃত অবদান নিরূপণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

পর্যটন উন্নয়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ‘কমিউনিটি বেজড ট্যুরিজম’ মডেলে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে স্থানীয় জনগণের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন কেন্দ্রের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

পর্যটকদের নিরাপত্তা জোরদারে ট্যুরিস্ট পুলিশের জনবল ও কাঠামোগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

তিনি আরও জানান, এমওইউ স্বাক্ষরের পর দ্রুত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে একটি আধুনিক অফিসিয়াল ওয়েব পোর্টাল তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের জন্য তথ্যসেবা সহজতর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ