শিরোনাম
◈ ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’ (ভিডিও) ◈ এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি ◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ ◈ ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ◈ বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য ◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৩:৪৮ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

প্রায় তিন দশক পর গত অক্টোবরে আদালতের রায়ে সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়।

রোববার (৩০ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি। 

মামলার প্রতিবেদন জমার দেওয়ার জন্য আদালতের কাছে সময় আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম জানিয়েছেন।

সামিরা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। 

গেল ৯ অগাস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।  গত ২৭ অগাস্ট ঢাকার সিএমএম আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। তবে সালমানের মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর থেকে বলে আসছিলেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

 

  • সর্বশেষ