শিরোনাম
◈ এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি ◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ ◈ ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ◈ বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য ◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবে তার দেশ।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীরের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্বের শক্তি ও ব্যপ্তি, যা প্রতিনিয়ত আরও সুদৃঢ় ও মজবুত হচ্ছে। ​আমাদের কথোপকথনে নানা যৌথ অগ্রাধিকারের বিষয় উঠে এসেছে; যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসনবিষয়ক সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

‘​আর এটি এই কারণেই সম্ভব হয়েছে, কারণ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে রয়েছে একটি দীর্ঘস্থায়ী অংশীদারত্ব— যা আমাদের দুদেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগের মেলবন্ধন এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিবিড় সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে’, যোগ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার।

সারাহ কুক বলেছেন, ​আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আর অবশ্যই, আমাদের শক্তিশালী অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্যই দৃশ্যমান ও বাস্তব সুফল বয়ে আনতে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করছি।

 

  • সর্বশেষ