শিরোনাম
◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়! ◈ আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী ◈ ২০২৮ থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসবে, যুক্ত হচ্ছে যেসব বিষয়

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা

মনিরুল ইসলাম : রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকায় ই-রিকশা চলাচলকে নিয়মের আওতায় আনতে দ্রুত নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, সড়ক শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার ভেতরে ই-রিকশা চলাচলের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। এ ক্ষেত্রে দুই সিট ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে। তবে ছয় সিটের বড় আকারের রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না। নতুন বিধিমালার মাধ্যমে এ খাতকে শৃঙ্খলার মধ্যে আনা হবে বলে জানান তিনি।

মীর শাহে আলম আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া বাংলাদেশে বিভিন্ন খাতে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এসব উদ্যোগ রাজধানীর যানবাহন খাত ও শ্রমবাজারে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ