শিরোনাম
◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মনিরুল ইসলাম: দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানানো হয়নি, এমন তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সাবেক রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন, তিনি বঙ্গভবনের ওই অনুষ্ঠানের কোনো আমন্ত্রণ পাননি।

শুক্রবার বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, বিচার বিভাগ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মো. সাহাবুদ্দিন বলেন, তিনি শপথ অনুষ্ঠানের কোনো আমন্ত্রণ পাননি। তাঁর ভাষায়, ‘দাওয়াত না দিলে আমি যাব কীভাবে? দাওয়াত ছাড়া তো আর বঙ্গভবনে নিজে থেকে যাওয়া যায় না।’ বিষয়টি তাঁকে দুঃখিত ও বিব্রত করেছে বলেও জানান তিনি।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, শপথ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল না। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত তাদের কাছে আসেনি।

অন্যদিকে বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। বঙ্গভবন এ ক্ষেত্রে মূলত অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিদের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে। তবে মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ না দেওয়াকে সরাসরি ‘প্রোটোকল ভঙ্গ’ হিসেবে উল্লেখ করার বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে প্রোটোকল ও রাজনৈতিক সৌজন্যবোধের প্রশ্ন উঠলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত জটিলতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী প্রশাসন এবং বিএনপি সরকারের সময়েও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়