শিরোনাম
◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল

স্পোর্টস ডেস্ক: তেইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে শুরুটা হয়েছে দারুণ। শেষটা আবার মলিন। তবে ডারউইনে ইতিহাস গড়া জয়েই হল আরেক ইতিহাস। ম্যাকাইতে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারের পরও টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে গেলো বাংলাদেশ। যা নিজেদের টেস্ট ইতিহাসে সেরা র‍্যাঙ্কিং।

রোববার (২৩ আগস্ট) আইসিসির হালনাগাদ হওয়া টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৩ ধাপ এগিয়ে ৯ থেকে উঠে এলো ৬ নম্বরে।

২০০০ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা করে বাংলাদেশ। এরপর ২৬ বছরে এতো উঁচু অবস্থানে যেতে পারেনি কখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর ম্যাকাইতে হারলো মাত্র ২ দিনেরও কম সময়ে। সিরিজ শেষ হল ১-১ সমতায়। 

তবে এরপরও মিলেছে দারুণ খুশির সংবাদ। র‍্যাঙ্কিংয়ে ৬ ওঠার পথে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭৮। যেখানে ৭ নম্বর দল শ্রীলঙ্কার ৭৬, ৮ নম্বর দল পাকিস্তানের ৭৫ ও ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের ৭৪ রেটিং পয়েন্ট। আর ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়