শিরোনাম
◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি ◈ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা ◈ কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ◈ স্বামীর মৃত্যু: দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ ◈ আরও দুই নতুন মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায় 

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও মূল বেতন, ভাতা ও সরকারের আর্থিক সক্ষমতাসহ নানা জটিলতায় নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারণ করা যায়নি। ফলে আগস্টে গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি আরো দুই থেকে তিনটি বৈঠক শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গত ১৫ জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। এতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা ও নতুন কাঠামো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
 
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাতে কোনো ধরনের বৈষম্য বা অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, ২০১৫ সালের অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছিল, সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরো সতর্কভাবে কাজ করছে কমিটি। নতুন বেতনকাঠামো তৈরিতে বৈষম্য ও অসন্তোষ এড়াতে সর্বোচ্চ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০১৫ সালের অষ্টম পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতা মাথায় রেখেই সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সূত্র বলছে, শুরুতে দুই ধাপে বাস্তবায়নের আলোচনা হলেও এখন তিন ধাপে বাস্তবায়নের একটি বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হবে। পরবর্তী দুই ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হতে পারে।

নীতিগতভাবে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্টদের মতে, ধাপভিত্তিক বাস্তবায়নে প্রধান বাধা প্রযুক্তিগত। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি (EFT) ও আইবাস++ (iBAS++) সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এদিকে, মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নে পুরো সফটওয়্যার কাঠামো পরিবর্তন করতে হবে, যা নিয়ে সময়সাপেক্ষ ও জটিলতা তৈরি হতে পারে। ফলে একাধিক বৈঠক করেও কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য বড় বরাদ্দ থাকলেও গেজেট প্রকাশ না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি।

একটি সূত্রের মতে, আগস্টেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অন্য সূত্রের দাবি, অক্টোবরের আগে তা জারির সুযোগ কম।

বৈঠকে কমিশনের প্রস্তাবিত ২০টি গ্রেড বহাল রাখা নিয়ে আলোচনা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৪৮,৪০০ টাকা ও সর্বোচ্চ ১,৬০,০০০ করার কথা থাকলেও সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী এতে পরিবর্তন আসতে পারে।

নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি চাকরিজীবীরা সচিব কমিটির পরবর্তী বৈঠকের অপেক্ষায় আছেন। তাদের প্রত্যাশা, দ্রুতই এর গেজেট প্রকাশ করবে সরকার। ‍উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়