শিরোনাম
◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি ◈ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা ◈ কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ◈ স্বামীর মৃত্যু: দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ ◈ আরও দুই নতুন মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায় 

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় নির্বাচন কমিশন (ইসি)। তাই পুরো প্রক্রিয়ায় যেন কোনো ধরনের গ্যাপ না থাকে, সেই ব্যবস্থা করছে ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। 

সিইসি বলেন, নির্বাচনের ফল প্রকাশের পরদিনই গেজেট প্রকাশ করা হবে। এছাড়া, নির্বাচনী কর্মকর্তার উপস্থিতিতে কোনো প্রচার করা যাবে না। তবে, কেউ বাইরে ভোটের প্রচার চালাতে চাইলে তাতে, কোনো আইনগত বাধা নেই। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভোট দেবেন তাই ওই সময় ভোটের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি সময়ে সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময়ও লাইভ সম্প্রচার করা হবে।

সিইসি জানান, নির্বাচনে কতটি ব্যালট ব্যবহার হয়েছে বা নষ্ট হয়েছে, সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তারা তথ্য দেবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনটি ঐতিহাসিক হবে বলে তার প্রত্যাশা। নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ইসির কিছু সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়