শিরোনাম
◈ আওয়ামী লীগ আমলে অর্থ লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর ◈ বিকেলেই গ্যাস সঞ্চালন শুরু, সংকট কাটবে তিন দিনের মধ্যে: জ্বালানি মন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮ ◈ ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের ◈ ফ্যামিলি কার্ডের উদ্বোধন ১৬ আগস্ট, বাদ পড়বে না যোগ্য কেউ ◈ শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন ◈ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ◈ ১৫ দিন পর সচল এলএনজি টার্মিনাল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ◈ কৃষকের হাতে পৌঁছানোর আগে পরীক্ষার আওতায় আসবে আমদানিকৃত কীটনাশক

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন

দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট নেত্রীকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালো ভাষায় যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি সেই সার্বভৌম ও মর্যাদাবান বাংলাদেশেরই প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে নতজানু পররাষ্ট্রনীতির কোনও স্থান থাকবে না। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্রতিটি ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক গড়ে তোলা হবে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ হবে আত্মমর্যাদায় গৌরবান্বিত এক দেশ।

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক সার্বভৌমত্বের ধারাকে ধারণ করেই, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে এগিয়ে চলছে স্বনির্ভর, সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে সমাদৃত বাংলাদেশের অগ্রযাত্রা।” 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়