শিরোনাম
◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী ◈ রান্না করা মাংস কেন সবুজ হলো? ব্যাখ্যা দিলেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ◈ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী (ভিডিও)  ◈ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস ◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০২:৩৬ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী (ভিডিও) 

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে। এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল সেগুলোর উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।’

তিনি বলেন, ‘আইনে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া আছে।’

রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব অভিযোগ আছে সেগুলো প্রসঙ্গে তিনি বলেন, সেটা আমরা যাচাই-বাছাই করে দেখবো, সময় হলে দেখবো। এটা যারা করেছে, কী উদ্দেশ্যে করেছে তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য নাকি অসৎ, এগুলা দেখি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই প্রশ্ন এখন কেন করছেন, আগে করলে ভালো হতো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়