শিরোনাম
◈ হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, সিলেটে তিনজন ◈ স্টারমারের স্থলাভিষিক্ত বার্নহাম, ব্রিটেনে নতুন সরকার ◈ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ২০০ আধুনিক কোচ, বাড়বে যাত্রী পরিবহন সক্ষমতা ◈ জুলাই সনদে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসা উচিত: রিজভী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ ◈ সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ চার স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার সতর্কবার্তা ◈ এডিবির লোগো-পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল সংস্থাটি ◈ লং মার্চ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট (ভিডিও) ◈ যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ, দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈশবের ছবি পোস্ট করে ফাইনালের আগে যে বার্তা দিলেন ইয়ামাল

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম দিকের ক্লাব লা তোরেতার জার্সি পরা অবস্থায় দেখা যায়। পোস্টটিতে তিনি স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা ইয়ামালের অন্যতম পরিচয় হয়ে উঠেছে।

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

এদিকে, এবারের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী শুরুটা করতে পারেননি ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না। তবে ধীরে ধীরে খেলার সময় বাড়িয়ে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে জায়গা করে নেন।

এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন, যা ছিল সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট না করলেও দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়