শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সিরিজের আগে দুশ্চিন্তা বাড়‌লো বাংলা‌দেশ শি‌বি‌রে, লিটনের পর এখন অনিশ্চিত তারকা পেসার না‌হিদ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরের আগে যেন বড় ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ দল। সাইড স্ট্রেইনের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারছেন না দুর্দান্ত ফর্মে থাকা তরুণ পেসার নাহিদ রানা। চোটের কারণে আগামী মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বোলিং করার সময় চোটে পড়েন ২৩ বছর বয়সী গতিতারকা নাহিদ রানা। ইনিংসের মাঝপথে মাত্র ২.৩ ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাকে।

advertisement

জানা গেছে, শনিবার টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাতীয় নির্বাচকদের বৈঠকেও নাহিদের ফিটনেস ছিল আলোচনার বৈঠকে। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে, জাতীয় নির্বাচক প্যানেলের এক সদস্যের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, নাহিদের অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

advertisement

ক্রিকবাজকে নির্বাচক বলেন, 'নাহিদ নিশ্চিতভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবে না। আমাদের ধারণা, এই সাইড স্ট্রেইন থেকে সেরে উঠতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগবে। আমরা স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, 'আমরা স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছি এবং আশা করছি পরিস্থিতি খুব বেশি গুরুতর হবে না। প্রথম টেস্টের আগে এখনও কিছুটা সময় আছে।

advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ প্রভাব ফেলতে পারবে বলে বিশ্বাস নির্বাচকের।

তার ভাষায়, এই মুহূর্তে সে যেভাবে বোলিং করছে, অস্ট্রেলিয়া সফরে তাকে না পাওয়া বড় ধাক্কা হবে। তাই চোট কতটা গুরুতর এবং সুস্থ হতে ঠিক কতদিন লাগবে, সেটাই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ