শিরোনাম
◈ রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা : ডিএনএ টেস্টে ‘টাকা চায়’ পুলিশ ◈ পাকিস্তান থেকে ভারত— উত্তপ্ত ভূরাজনীতিতে ঢাকার আকাশে ‘পঞ্চ ঢঙ্কা’ ◈ হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক জাহাজেই আদায় করলেন ঈদের নামাজ ◈ বিশ্বকাপের আগে মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা ◈ আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজে মুসল্লিদের ঢল ◈ আদ্–দ্বীন হাসপাতালে একদিনে ৬ শিশুর মৃত্যু, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি ◈ ঐতিহাসিক নবী স্যামুয়েল মসজিদ দখলে নিচ্ছে ইসরাইল ◈ বিএনপি সরকারের শাসনাম‌লের প্রথম ১০০ দিন কেমন কাটলো? ◈ পা‌কিস্তানদল থে‌কে রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ মাইক হেসন ◈ টানা বৃষ্টিতে বিপাকে ঘরমুখো মানুষ

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৯:৫৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিআইপি প্রোটোকলে প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ড. ইউনূস

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়