শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজে গিয়েও আইকনিক বোলিং স্টাইলে শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বাঁহাতি এই ফাস্ট বোলারকে ‘সুলতান অব সুইং’ বলা হয়। তার বোলিং স্টাইল ছিল অত্যন্ত বৈচিত্র্যময়, আক্রমণাত্মক এবং ব্যাটসম্যানদের জন্য প্রায় অবোধ্য। এবার হজ করতে গিয়ে নিজের সেই আইকনিক বোলিং স্টাইল দেখালেন।

না, কোনো মাঠের খেলায় নয়। পবিত্র হজ পালন করতে গিয়েছেন ওয়াসিম। সেখানেই হজের শেষ দিনের আনুষ্ঠানিকতা হিসেবে শয়তানকে পাথর ছুড়তে হয়। নিজের সেই আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন তিনি।

ইহরামের পোশাক পরেই ওয়াসিম ফিরে গেলেন পুরোনো দিনে। ছোট রান আপ নিয়ে বাঁহাত ঘুরিয়ে প্রতীকি শয়তানের স্তম্ভে পাথর ছোঁড়েন তিনি। তারপর বাঁ হাত উঁচিয়ে উদযাপন করেন। তার বোলিংয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এবার পাকিস্তানের আরেক সাবেক তারকা সাঈদ আনোয়ারও গেছেন হজ পালন করতে। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও। এই তিন জনের একসঙ্গে বসে গল্প করার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছে।

  • সর্বশেষ