শিরোনাম
◈ রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা : ডিএনএ টেস্টে ‘টাকা চায়’ পুলিশ ◈ পাকিস্তান থেকে ভারত— উত্তপ্ত ভূরাজনীতিতে ঢাকার আকাশে ‘পঞ্চ ঢঙ্কা’ ◈ হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক জাহাজেই আদায় করলেন ঈদের নামাজ ◈ বিশ্বকাপের আগে মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা ◈ আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজে মুসল্লিদের ঢল ◈ আদ্–দ্বীন হাসপাতালে একদিনে ৬ শিশুর মৃত্যু, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি ◈ ঐতিহাসিক নবী স্যামুয়েল মসজিদ দখলে নিচ্ছে ইসরাইল ◈ বিএনপি সরকারের শাসনাম‌লের প্রথম ১০০ দিন কেমন কাটলো? ◈ পা‌কিস্তানদল থে‌কে রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ মাইক হেসন ◈ টানা বৃষ্টিতে বিপাকে ঘরমুখো মানুষ

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।

অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

এরপর মহিষটিকে দেখতে শিশু-কিশোরর যুবকরাই নন, অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশাও ব্যক্ত করেন সেসময়।

এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি।

এদিকে মহিষের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তার ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে। জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন।

সূত্র : যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়