শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আমরণ অনশনে যুবক

আল আমিন আটিয়া

শাখাওয়াত মুকুল: অযৌক্তিক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরণ অনশন করছে আল আমিন আটিয়া (২৩) নামে এক যুবক। গত মঙ্গলবার (১৬আগস্ট) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন শুরু করেন তিনি। 

অনশনরত যুবক আল আমিন রাজধানীর মিরপুর বাঙলা কলেজে মাস্টার্স ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়নরত।

তিনি জানান, সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি লিটার তেলের দাম ৮০ টাকার নিচে না আনা পর্যন্ত অনশন করে যাবো।

আল আমিন গত বছর মার্চ মাসে মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়ে এক বছর কারাবরণ করে চলতি বছরের  ফেব্রুয়ারি মাসে জামিনে মুক্তি পান। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রামের আটিয়া বাড়ির আবদুল লতিফের সন্তান। তিনি ভিপি নূরের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়