শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের চার সদস্যের বিদেশযাত্রার আবেদন নাকচ করে দিয়েছে আদালত। চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তারা আদালতে আবেদন করেছিলেন। 

সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

আহমদ আকবর সোবহান ছাড়াও বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তার স্ত্রী আফরোজা বেগম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং আরেক ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান।

চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তাদের পক্ষে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার। শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা, বোরহান উদ্দিন ও খোরশেদ আলম।

এর বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম।

শুনানিতে রুমি বলেন, আহমেদ আকবর ও আফরোজা বেগমের নামে মামলা রয়েছে। তারা জামিন না নিয়ে বিদেশ যেতে পারেন না। অপর তিনজন আদালতে হাজির না হয়ে এ অনুমতি পেতে পারেন না।

শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত মঞ্জুর করে। সূত্র: বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়