শিরোনাম
◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে  ◈ আ‌সিয়ান কা‌পে ভারত খেল‌বে না, তা‌দের জায়গায় খেলতে প্রস্তুত বাংলাদেশ ◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ক্যাশিয়ার শাহীন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার মিজানুর রহমান শাহীনকে বুধবার ভোরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাগিনা। তাকে ক্যাশিয়ার শাহীন নামে সবাই চিনেন।

গত বছরের ৭ জুলাই তিনি কাতারে পালিয়ে যান। গতকাল তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে।

দোহার থানায় দায়ের করা রাফি করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, গত ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাফি করিমের মা আনোয়ারা খানম বাদী হয়ে ৫ জন আসামীর নাম উল্লেখ দোহার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মিজানুর রহমান শাহীন আত্মগোপনে যান। পরে ৭ জুলাই তিনি কাতারে চলে যান।

তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, রাফি করিম হত্যা মামলায় এজাহারভূক্ত আসামী শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সরকারের সময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর ভাগিনা শাহীন শাইনপুকুর এলাকার বেশ কয়েকটি দীঘি দখল করেন। দখল করা দীঘিগুলোর মধ্যে রাফি করিমদের কয়েকটি দীঘি রয়েছে। ৫ আগষ্টের পর রাফি করিম তাদের দীঘির নিয়ন্ত্রন নেয়। এর জের ধরে শাহীন তাকে হত্যার পরিকল্পনা করে। শাহীনের নির্দেশে তারা (আলামিনসহ অন্যরা) রাফি করিমকে কুপিয়ে হত্যা করে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শাহীনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জামাল উদ্দিন আরো বলেন, মিজানুর রহমান শাহীন কাতার থেকে বাংলাদেশে আসার কারণ ছিল যে ঢাকাস্থ জার্মান দূতাবাসে বুধবার তার ভিসা প্রদানের বিষয়ে সাক্ষাতকার ছিল। ওই সাক্ষাতকার দেয়ার জন্য তিনি দেশে আসছিলেন। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়