শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০২:০৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালতসহ ব্যাংক-বিমা-শেয়ারবাজার ও অন্যান্য সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান। টানা ছুটির পর ফের কর্মচঞ্চল হবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর।

এরইমধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।

সোমবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। তারা বলছেন, জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা। কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা।

গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।

ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে কেটে যাবে অন্তত আরও কিছুদিন। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে কর্মব্যস্ত রাজধানী ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়