শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০২:১২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়ক শুভকে কুপিয়ে জখমের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী কাউসার গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ময়ূরভিলা এলাকায় সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে গ্রেফতার আসামি সোহেল ওরফে গ্যারেজ সোহেল, রিপন ওরফে কাউয়া রিপন, মিন্টু আহমেদ ওরফে পাপ্পু ও তার সহযোগীরা মিলে ধারালো সামুরাই দ্বারা গুরুতরভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

শামসুল ইসলাম আরও বলেন, মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে গত ১ মার্চ বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা ও রিপন ওরফে কাউয়া রিপন এবং মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে গত ৮ মার্চ দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে র‌্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ধারালো সামুরাই, একটি ধারালো ছুরি ও একটি দা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসামি সোহেল ওরফে গ্যারেজ সোহেল ও অন্যান্য আসামিদের দেয়া তথ্যমতে, এই ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ মোল্লা কাউসার মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালীর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
 
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগিরা দেশি-বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দ্বারা জনমনে আতংক সৃষ্টি করে আসছিল।
 
তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে একাধিক অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ