শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ হাজার টাকার চাকরি, ৫ বছরে আত্মসাৎ প্রায় ৫০ কোটি: গ্রেপ্তার হিসাবরক্ষক

মাত্র ২০ হাজার টাকা বেতনের চাকরি করেও পাঁচ বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিবুল হাসান রাজিব (৩০) নামে এক হিসাবরক্ষকের বিরুদ্ধে। অবশেষে ১০ কোটি টাকার প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ কোটি টাকার প্রতারণা মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন হাসিবুল। চাকরির সুযোগে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় প্রবেশাধিকার পেয়ে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রায় দেড় বছর আগে আর্থিক অনিয়মের বিষয়টি ধরা পড়ে। তখন হাসিবুল আত্মসাৎ করা অর্থের একটি অংশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা রক্ষা করেননি। বরং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো ও কর্তৃপক্ষকে হয়রানির চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তারা।

নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী জানান, আত্মসাৎ করা অর্থ উদ্ধারে আইনের আশ্রয় নেওয়ার পর হাসিবুল ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলাও চালান।

সূত্র জানায়, আত্মসাৎ করা অর্থ দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ছয়তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন হাসিবুল। এছাড়া রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাটের শেয়ার কিনেছেন বলেও অভিযোগ রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আর্থিক প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়