শিরোনাম
◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

সিদ্ধিরগঞ্জে দায়ের করা আরেকটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার ৪১ নম্বর মামলায় আইভীকে এই গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল।

মামলার তদন্ত কর্মকর্তা, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর চিটাগাং রোড এলাকার একটি শাখার নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

এর আগে, গত বৃহস্পতিবার আইভী ফতুল্লা থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পান।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে একাধিকবার গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও পরে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়