শিরোনাম
◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব ◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২, ০৭:১৩ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২২, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীতে সিলেট-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

বিমান প্রতিমন্ত্রী

আশরাফ রাজু: মো. মাহবুব আলী বলেছেন, আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে বিমানবন্দরে উন্নয়নকাজ করা হচ্ছে।

ইতোমধ্যে রানওয়ে বড় করাসহ আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন টার্মিনাল ভবনের কাজ চলছে। কাজ দ্রুত এগিয়ে চলছে। শুক্রবার ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

তিনি বলেন, আমরা বিমানবন্দরের কাজ যেটুকু এগিয়ে নিয়ে এসেছি তাতে আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যেতে পারবে। বিমানবন্দরের ভূমি জটিলতা নিরসন করে বহুপক্ষীয় সভা ছাড়া পরবর্তীতে বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প পরিদর্শন করেন। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ছাড়াও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভাইস এয়ার মার্শাল মফিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়