শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পিছিয়েছে। বিএনপি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে এই ভাষণ সম্প্রচারিত হবে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ।

মুক্তিযু্দ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি।

বিকালে সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রথমবারের মতো বৈঠকও করেন তিনি।

জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে নবগঠিত বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনা অনুযায়ী কোন মন্ত্রণালয় কী কাজ করবে, তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়