শিরোনাম
◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, গোয়েন্দা নজরদারি অব্যাহত: ডিবি প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা উল্লেখযোগ্য অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

ডিবি প্রধান বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্যান্য বাহিনীর পাশাপাশি সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে।

বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল যেকোনো পরিস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি।

মো. শফিকুল ইসলাম জানান, দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে মোতায়েন ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়