শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারবেন না: আপিল বিভাগের রায়

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল বহালই থাকলো। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তার অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত লিভ টু আপিল খারিজ করে দেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকলো। এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন। তবে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ হওয়ায় নির্বাচন করার সব আইনি সুযোগ শেষ হয়ে গেল।

কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক অভিযোগ করে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ২২ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়