শিরোনাম
◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) এক চিঠির মাধ্যমে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোটগণনা করা যাবে না। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনার পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেই সম্পন্ন করতে হবে।

ইসি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ভোটকক্ষে একই সঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না। এতে ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধার্থে প্রতিটি ভোটকক্ষের সাথে যতদূর সম্ভব ২টি গোপনকক্ষ (মার্কিং প্লেস) স্থাপন করতে হবে। যেসব কেন্দ্রে অতিরিক্ত গোপনকক্ষ স্থাপন করা সম্ভব নয়, সেখানে বিকল্প হিসেবে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপন করে ভোটগ্রহণ পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী কিংবা তার সমর্থকদের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না- এই নির্দেশনাও দেয়া হয়েছে ইসির পক্ষ থেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়