শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত: কর্মকৌশল বের করবে সরকার

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যে নতুন সিদ্ধান্ত এসেছে সেটা নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে।

সেই কারণগুলোর প্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করবেন।
কয়েকদিন আগে ছিল ভিসা বন্ডিং ইস্যু। সপ্তাহ পেরোতে আবার ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এক ধরনের ৭৫টা দেশের মধ্যে বাংলাদেশও।

আমাদের কি কোথাও আসলে গ্যাপ থেকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যে সমস্ত দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল এসাইলাম চায়, যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাদের সরকার ঠিক করছে।
তিনি বলেন, সেই সমস্ত দেশের ব্যাপারে এ নিষেধাজ্ঞাগুলো, এ শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কি করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো।

প্রসঙ্গত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স। আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার কথা খবরে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়