শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, উপদেষ্টাদের প্রচার কার্যক্রম শুরু 

মনিরুল ইসলাম: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে। 

নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এই প্রচারণা চালাবেন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোটপ্রদান প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সরাসরি অবহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

প্রচারণা চলাকালীন উপদেষ্টারা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এসব সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হবে ও এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সেখানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। 

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজও দেশের বিভিন্ন প্রান্তে এ কার্যক্রম তদারকি করছেন। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে দেশজুড়ে লিফলেট বিতরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। 

  • সর্বশেষ