শিরোনাম
◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নে অনুষ্ঠেয় 'গণভোট' নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে নির্বাচন পর্যন্ত সব ধরণের সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং প্রতিটি সরকারি দপ্তরে ব্যানার প্রদর্শনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনের দিনেই 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতে সব ধরণের পত্র, প্রজ্ঞাপন, আদেশ ও পরিপত্রে লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানরা নিজ উদ্যোগে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার তৈরি করে অফিসের সামনে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা পরামর্শের ভিত্তিতেই এই প্রচারণামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়