শিরোনাম
◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান (ভিডিও)

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল (সোমবার) রাতেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই খালেদা জিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এসময় তাকে বিষণ্ন দেখা যায়। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীদের বিমর্ষ দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়