শিরোনাম
◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর হাসান গ্রেফতার

দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর পুনরায় দেশে এসে গ্রেপ্তার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান।

গতকাল শুক্রবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করে। 

বিমানবন্দর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান বলেন, ‘তাজবীর হাসান বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

জানা যায়, পিকে হালদারের ঘনিষ্ঠ এই সহযোগী গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। ২০২০ এ দেশ থেকে পালিয়ে দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এ ছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়