শিরোনাম
◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির

ভারতে পরীক্ষা ব্যবস্থার উন্নতি ও সংস্কারের লক্ষ্য নিয়ে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলকানির নেতৃত্বে এক উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আগামী দিনের পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ চালানো হবে।

সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই মোদি এই ঘোষণা দিলেন। ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে সরকার নিরবচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে পচছে। দ্রুত বিচার আদালত গঠন করা হয়েছে এবং কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের দিকে এগোচ্ছে সংসদ।

পরীক্ষা ব্যবস্থাকে নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিভিত্তিক করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয় অনন্য পরিচয় কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নন্দন নীলকানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে যুক্ত আছেন ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষা সচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

ই-গভ ফাউন্ডেশন ও একস্টেপ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা নীলকানি ভারতের ডিজিটাল অবকাঠামো এবং প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা তুলে ধরবেন। আইআইটি বোম্বাইয়ের সাবেক এই শিক্ষার্থী পদ্মভূষণ ও জোসেফ শুম্পিটার পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার ভারতের সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত ও প্রযুক্তিগত আমূল পরিবর্তনে নেতৃত্ব দেবেন তিনি। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়