শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মোকাররমসহ রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে অনেক দল ও সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জলকামান, এপিসি মোতায়েন রয়েছে।

আজ শুক্রবার জাতীয় মসজিদ ও রাজধানীর মোড়ে মোড়ে এ দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বাইতুল মোকাররমের উত্তর গেট, প্রেসক্লাব, পল্টন, হাইকোর্ট, সার্ক ফোয়ারার সামনে সর্তকাবস্থানে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ ছাড়া রামপুরা টিভি স্টেশনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই। এ সময় সন্দেহজনক মনে হলে তল্লাশি করতেও দেখা গেছে তাঁদের। উৎস: আজকের পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়