শিরোনাম
◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

১৯ মামলার আসামি ও  মাদক কারবারি আজগর ইয়াবাসহ গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৯টি মাদক মামলার আসামি, চিহ্নিত পেশাদার মাদক কারবারি আজগর (৪৫)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার  বিকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার একটি টহল টিম সোমবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লকের গলিতে মাদক বিক্রয় করছে।

এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি বিকেলে সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আজগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ  থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আজগর একজন পেশাদার চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারকৃত আজগরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়