শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও মন্ত্রী-এমপি হওয়ার ইচ্ছা রয়েছে? ‘তোমরা যে দল চাও’ বললেন শাহজাহান ওমর (ভিডিও)

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জামিন না হওয়ার পর ঝালকাঠির আদালত থেকে কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের নৌকায় এমপি হওয়া ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, এই দিন দিন না আরও দিন আছে।

এজলাস থেকে নেয়ার পথে সাংবাদিকরা তার ছবি তোলেন। এসময় শাহজাহান ওমর বলেন, ‘এত ছবি নে ক্যান (তোলো কেন)। এসময় এক সাংবাদিক বলেন, ‘আপনাকে দেখতে ভালো লাগে তো এই জন্য। এ কথার পর শাহজাহান ওমর বলেন, ‘আরও ভাল লাগবে, এই দিন দিন না আরও দিন আছে।’

কোন দল থেকে আবারও মন্ত্রী-এমপি হওয়ার ইচ্ছা রয়েছে? সাংবাদিকের এমন আরেক প্রশ্নে ওমর বলেন, ‘তোমরা যে দল চাও, জনগণ যে দল চায়। শাহজাহান ওমর এসময় আরও বলেন, ‘বিএনপি অফিস পোড়ানোর দ্বিতীয় যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, তা আমার মালিকানাধীন ব্যক্তিগত অফিস। ঘটনার সময় আমি ঝালকাঠিতে উপস্থিত ছিলাম না তা নির্বাচন কমিশনে রেকর্ড রয়েছে।’

শাহজাহান ওমরের আইনজীবী মু. নাসির উদ্দিন কবীর জানান, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামল, ভাঙচুরের অভিযোগে এনে রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করেন চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিস্ফোরণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর তার বিরুদ্ধে প্রথমে মামলা হয় জেলার কাঁঠালিয়া উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে। সে মামলায় ওই দিন তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান। দুই মামলাতেই তার জামিন চাইলে ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ১ম আদালত এর বিচারক মিরাজুল ইসলাম রাসেল ওমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সূত্র : সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়