শিরোনাম
◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ ◈ পটুয়াখালীর খামারে আড়াই শতাধিক সাপ, বিষ থেকে তৈরি হবে জীবনরক্ষাকারী অ্যান্টিভেনম ◈ বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চাইলো মানবা‌ধিকার বিষয়ক পাঁচটি আন্তর্জাতিক সংস্থা  ◈ কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা কীভাবে দেশ ছেড়ে পালালেন? জবাবে যা বললো র‍্যাব

মাসুদ আলম : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সম্প্রতি ভারতের কলকাতার ইকোপার্কে বসে গল্প করতে দেখা গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) এমন একটি ভিডিও ফুটেজ আসে চ্যানেল- 24 এর কাছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ভিডিওতে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেকে দেখা যায়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ অন্যরা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) জানতে চাওয়া হয় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌসের কাছে। কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন, সে সম্পর্কে র‍্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র‍্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি, সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে। তার বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধশতাধিক মামলাও হয়েছে। উৎস: চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়