শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার

মাসুদ আলম : ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাহিনীটির সদর দফতরের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালত রুবেল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসারকে।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে যাওয়া মাত্রই নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ। বিকাল ৩টার পর থেকে শুরু হয় থানায় থানায় দুর্বৃত্তদের হামলা। জীবন বাঁচাতে থানায় অবস্থানরত পুলিশরা যখন অসহায়, তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খোঁজ মেলেনি। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ সদর দফতর থেকে শুরু করে প্রায়ই প্রতিটি থানাই হামলা হয়েছে।

জানা গেছে, রাজধানীর ৫১টি থানার মধ্যে ৪টি বাদে সব থানাই কম-বেশি আক্রান্ত হয়েছে। হামলা ঠেকাতে ও নিজেরা জীবন বাঁচাতে থানায় অবস্থান করা পুলিশ সদস্যরা ছুড়েছেন নির্বিচারে গুলি। এতে হতাহতও বেড়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সোমবার (৫ আগস্ট) বিকাল থেকে একের পর এক ম্যাসেজ আসতে থাকে ডিএমপি সদর দফতরে। কিন্তু কোনও থানাতেই নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। অধিকাংশ পুলিশ কর্মকর্তার মোবাইল খোলা পাওয়া গেলেও কারও সাড়া মেলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়