শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ১০:১৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিমানঘাঁটিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

(বাঁ দিকে) শেখ হাসিনা। অজিত ডোভাল (ডান দিকে)। ফাইল চিত্র।

ইকবাল খান: [২] শেখ হাসিনা দিল্লির কাছে গাজিয়াবাদে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছেন বলে ভারতের নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে। 

[৩] গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানায় বিবিসি।

[৪] শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ হিন্ডন বিমানঘাঁটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে।

[৫] এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে।

[৬] আনন্দবাজার জানায়, একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন হাসিনা। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি।

[৭] সূত্রকে উদ্ধৃত করে এএনআই দাবি করেছে, গাজিয়াবাদে ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিসের কাছে ‘পার্ক’ করা থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমান। 

[৮] ঢাকা ছাড়ার পর ওই বিমানে চেপেই শেখ হাসিনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এসেছেন বলে সূত্রের খবর। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনে যাত্রা করতে পারেন। 

[৯] পরে জানা যায়, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। যদিও সরকারি সূত্রে এর কোনও সমর্থন মেলেনি। তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন।

[১০] বাংলাদেশ এবং ভারতের মাঝে রয়েছে ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত। সোমবার সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। ঢাকাগামী বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারতের মাঝে ট্রেন চলাচল আগেই বন্ধ করা হয়েছে। 

[১১] ৩০ ঘণ্টার জন্য বাংলাদেশগামী বিমান বাতিল করেছে বিমান সংস্থা ইন্ডিগো। বিমান সংস্থা ভিস্তারা জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। তবে এখনই বিমান বাতিলের কথা ঘোষণা করেনি এই সংস্থা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে ছ’ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়