শিরোনাম
◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭ ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ ◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৯:৫১ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সেনাসদস্যরা

সুজন কৈরী: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডেকেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ঢাকা চলে যায় সাধারণ মানুষের দখলে।

[৩] শাহবাগের মূল কর্মসূচিতে যোগ দিতে সোমবার সকাল ১১টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে হেঁটে হেঁটে হাজার হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেন। সন্ধ্যার পরও ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল লোকে লোকারণ্য। শেখ হাসিনা পদত্যাগ করেছেন শোনার পর মানুষ উল্লাস প্রকাশ করে নানা স্লোগান দিতে থাকেন।

[৪] শিক্ষার্থীদের সঙ্গে বৃদ্ধ, শিশুরাও যোগ দেন মিছিলে। এছাড়া অনেকেই সড়কের দুইপাশে অবস্থান নেন।

[৫] এ সময় বিভিন্ন সড়কে থাকা সেনাবাহিনীর সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় অনেক ছাত্র-জনতাকে সেনাসদস্যদের সালাম দেওয়া, তাদের সঙ্গে হাত মেলানো ও কোলাকুলি করতেও দেখা গেছে। সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীকে বহন করা দুটি জিপ গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে যাত্রাবাড়ীর দিকে যেতে দেখা যায়। মানুষের ভিড়ে জিপ দুটি এগোতে পারছিল না। দু’পাশে থাকা মানুষ সেনাসদস্যদের সঙ্গে হাত মিলাচ্ছিলেন। প্রচণ্ড ভিড়ের কারণে অনেকেই হাত মেলানোর চেষ্টা করে ব্যর্থ হতে দেখা যায়। সাধারণ মানুষের উচ্ছ্বাসের সাড়াও দিচ্ছিলেন সেনাসদস্যরা। কেউ কেউ সেনাসদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। দুইপাশের জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সমর্থন জানান সেনাসদস্যরাও। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়