শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৪, ১১:০৪ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস এর কমিশনার ফলকার ট্যুর্ক৷ এক বিবৃতিতে তিনি এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন৷  সূত্র : ডয়চে ভেলে - DW

বাংলাদেশে চলমান আন্দোলনে কয়েক ডজন মৃত্যু ও অসংখ্য আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফলকার ট্যুর্ক বলেন, ‘‘শিক্ষার্থীদের উপর হামলা বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য৷ এই হামলাগুলোর নিরপেক্ষ, তাৎক্ষণিক ও পরিপূর্ণ তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে৷’’

তিনি সবপক্ষকে সংযত হবার আহ্বান জানান৷ আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন৷ 

বিজিবি ও ব়্যাবের মতো আধাসামরিক বাহিনী মোতায়েনে শঙ্কা প্রকাশ করেন ট্যুর্ক৷

শিক্ষার্থীরা যেন কোনো প্রাণনাশ বা যে কোনো ভয় ছাড়াই শান্তিপূর্ণ মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনার৷ 

বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়ার সমালোচনাও করেন ট্যুর্ক৷ তিনি বলেন, এই ঘটনা ‘‘অসমভাবে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে সীমিত করে,’’ বিশেষ করে একটি সংকটময় পরিস্থিতিতে৷ 

তিনি অবিলম্বে ইন্টারনেট চালু করার দাবি জানিয়েছেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়