শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেনো, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ছবি: ফোকাস বাংলা

সালেহ্ বিপ্লব: [২] সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 

[৩] তিনি বলেন, মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করেছেন। বিজয় এনে দিয়েছেন। আর সেজন্যই এখন উচ্চপদে আসীন হতে পারেন। আবার বড়ো বড়ো কথা বলেন। দেশ স্বাধীন না হলে বুটের লাথি খেতে হতো। স্বাধীনের আগে ভিসা নিতে হতো করাচী গিয়ে। ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলতো না। এটাই ছিলো অবস্থা। আজকের ছেলেমেয়েরা সে সব কথা জানে না। 

[৪] প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন জট ছিলো। অস্ত্রের ঝনঝনানি ছিলো। আওয়ামী লীগ সেই পরিস্থিতির উন্নতি করেছে। 

[৫] তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিলো? মুক্তিযোদ্ধা কোটায় যে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, এখন সে বলে কোটা বাতিল করো। তাকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। কী বিচিত্র এই দেশ! ছয় ঋতুর দেশ বলে সবারই মন সে ভাবে পাল্টায়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়