শিরোনাম
◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’—স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ◈ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা ◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড প্রাডা আনলো ভারতীয় কোলাপুরি লিমিটেড এডিশন স্যান্ডেল

কালচারাল কন্ট্রভারসির প্রায় এক বছর পর ভারতীয় ঐতিহ্যবাহী কোলাপুরি স্যান্ডেল থেকে অনুপ্রাণিত হয়ে  লিমিটেড এডিশন স্যান্ডেল আনলো ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড প্রাডা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই স্যান্ডেলগুলোর দাম প্রায় ৭৫০ ইউরো। এগুলো ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যের দক্ষ কারিগরদের হাতে তৈরি। মূলত, এই রাজ্যেগুলো ঐতিহ্যগতভাবে কোলাপুরি স্যান্ডেলের উৎপাদনের জন্য পরিচিত।

গত বছর জুনে, মিলান ফ্যাশন উইকে 'প্রাডা' তাদের 'স্প্রিং-সামার ২০২৬' সংগ্রহে একই ধরনের স্যান্ডেল প্রদর্শন করে। তবে তখন এই ডিজাইনের স্যান্ডেলে ভারতকে ক্রেডিট না দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ব্র্যান্ডটি। সে সময় স্যান্ডেলটিকে শুধুমাত্র টো-লুপ ফুটওয়্যার কিংবা 'লেদার' স্যান্ডেল হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরে প্রাডা আনুষ্ঠানিকভাবে স্যান্ডেলটির অরিজিনাল ক্রিয়েটর হিসেবে ভারতীয় কারু শিল্পীদের ক্রেডিট দেওয়া হয়।

নতুন কালেকশনটি বিশ্বজুড়ে প্রাডার ৪০টি স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। স্যান্ডেলগুলোর বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটিই শিল্পীর নিপুণ হাতে তৈরি। ঐতিহ্যবাহী কারিগরি কৌশল, আধুনিক ডিজাইন এবং উন্নতমানের উপকরণের সমন্বয়ে তৈরি করা হয়েছে স্যান্ডেলগুলো। 

প্রাডার ভাষ্য, এটি ভারতীয় ঐতিহ্য ও আধুনিক বিলাসিতার এক অনন্য 'সংমিশ্রণ'।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়