শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

সালেহ্ বিপ্লব: [২] গত ২৫ জুন গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ড. ইউনূসের সাথে হিংসা করার কী আছে? সে পারলে আমার সাথে বিতর্কে আসুক। আমেরিকায় যেভাবে ডিবেট হয়, সেভাবে ডিবেট করুক।  

[৩] প্রধানমন্ত্রীর সেই কথার রেশ ধরে বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংবাদ সম্মেলনে আমাকে নিয়ে প্রধানমন্ত্রীর সব বক্তব্য নোট করেছি। তার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই। তার সব অভিযোগ গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। তাহলে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আইনের আওতায় আনতে হবে।

[৪] তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য শুনলাম ও তালিকা করলাম যে কী কী বলেছেন তিনি। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দেই। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় নয়। এটা আইন-আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কী আছে বা ডায়ালগের কী আছে, আমি তো কিছু পেলাম না। কাজেই আমার মনে হয়, এ বিষয়ে আমার কিছু বলার নেই।

[৫] তিনি আরো বলেন, আর যেসব বিষয় তিনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। আপনাদের হয়তো স্মরণ আছে, ২০১২ সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম, শেষে গ্রামীণ ব্যাংকের ২৯টি প্রশ্ন ও তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপিয়ে দিয়েছিলাম। ওটা পড়লে ওগুলোর জবাব ওখানেই পেয়ে যাবেন। এটা নতুন করে আর জবাব খুঁজতে হবে না।

[৬] শ্রম আইন লঙ্ঘনের মামলায় বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নোবেলজয়ী ড. ইউনূস।

[৭] এদিন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ পঞ্চম বারের মতো বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী ১৪ আগস্ট পর্যন্ত তিনিসহ অন্য চার আসামির জামিন মেয়াদ বৃদ্ধির আদেশ দেওয়া হয়।

[৮] বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূসসহ মামলার চার আসামি। একইসঙ্গে আপিল শুনানি পেছানোর আবেদন করা হয়। এনিয়ে উভয়পক্ষের শুনানি শেষে জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিয়ে আদালত ওইদিন পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেন।