শিরোনাম
◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন ◈ আওয়ামী লীগ নেতাদের হাজতের ভিডিও ভাইরাল, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি ◈ রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে সাফ জানাল বাংলাদেশ ◈ শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৌশলী মাইদুল মৃত্যুর ঘটনায় রাইদা বাস চালকের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] রোববার শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী হত্যা মামলার আসামি বাসচালক মাহমুদ হাসান দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

[৩] তাকে আদালতে হাজির করে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করে পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] শুক্রবার (১৯ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ভেতরে ঢুকে যায়। এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। 

[৫] রাইদা পরিবহনের ওই বাস তার মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিভিল এভিয়েশনের কনভেয়ার বেল্ট অপারেটর আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সম্পাদনা: কামরুজ্জামান

প্রতিনিধি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়